তালাক ফরম

তালাক নিবন্ধন বা রেজিস্টার

তালাক দেওয়ার পর সংশ্লিষ্ট নিকাহ ও তালাক রেজিস্টারের কাছে তালাক নিবন্ধন ( Divorce Register ) করতে হয়। তালাক নিবন্ধনের বা রেজিস্টার করার জন্যে বাংলাদেশ সরকারের নির্ধারিত তালাক ফরম আছে। তবে তালাকের প্রকারভেদ অনুযায়ী ভিন্ন ভিন্ন তালাক ফরম রয়েছে।

তালাক নিবন্ধনে যা যা উল্লেখ করতে হয়

  • স্বামীর নাম ও তার পিতার নাম এবং ঠিকানা
  • স্ত্রীর নাম ও তার পিতার নাম এবং ঠিকানা
  • তালাকের তারিখ
  • কোন প্রকারের তালাক তা উল্লেখ করতে হয়
  • যে স্থানে তালাক প্রদান করা হয়েছে সেখানের জেলা ও থানা, গ্রাম/ নগরের নাম
  • যে ব্যক্তির ঘরে তালাক হয়েছে তার নাম ও তার পিতার নাম
  • তালাকের সাক্ষীদের নাম, পিতার নাম ও ঠিকানা
  • যে ব্যক্তি স্বামী/স্ত্রী -কে সনাক্ত করেছে তার নাম, পিতার নাম ও ঠিকানা
  • রেজিস্টার করার তারিখ
  • তালাক দাতার স্বাক্ষর ও সাক্ষীগণের স্বাক্ষর এবং রেজিস্টার কারীর স্বাক্ষর
  • এছাড়াও ফরমভেদে বিভিন্ন তথ্য প্রদান করতে হয়।
তালাক ফরম
তালাক নিবন্ধন বা রেজিস্টার ফরম(talak register form)

বাংলাদেশের তালাক আইন অনুযায়ী তালাক দেওয়ার পর প্রথমে সংশ্লিষ্ট নিকাহ ও তালাক রেজিস্টারের কাছে তালাক নিবন্ধন ফরমে তালাক নিবন্ধন বা রেজিস্টার করতে হয়। পরে তালাক প্রদানকারীকে তালাকের নোটিশ পাঠাতে হয়। এরপর তালাকের এফিডেভিট বা হলফনামা করতে হয়। তালাক নিবন্ধন করতে হলে সংশ্লিষ্ট নিকাহ ও তালাক রেজিস্টার বা কাজী অফিসে নির্ধারিত নিবন্ধন ফি পরিশোধ করতে হবে।

তালাক নামা ফরম pdf ডাউনলোড করুন: স্বামী ডিভোর্স ফরম , স্ত্রী ডিভোর্স ফরম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *